Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৫ , ৩:০৫ অপরাহ্ণ

কলাপাড়ায় চাঁদার দাবিতে যুবককে মা*রধর, আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার দাবিতে দেলোয়ার হোসেন শাহিন (৩২) নামের এক যুবককে মা*রধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে। শাহিন ওই গ্রামের মৃ*ত আবদুর রাজ্জাকের ছেলে এবং বর্তমানে আমতলীর ড. শহিদুল ইসলাম কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত।

আহত শাহিন জানান, ঈদুল ফিতরের আগের দিন একই এলাকার আসলাম হাওলাদার তার মোটরসাইকেলটি বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে চেয়ে নেন। পরবর্তীতে আসলাম কৌশলে তার মানিব্যাগ থেকে মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে নেন। পরে মোটরসাইকেল ফেরত চাইলে আসলাম উল্টো ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি আরও বলেন, ‘‘চাঁদার টাকা জোগাড় করতে কয়েকজনের কাছ থেকে সুদে টাকা নিতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হই। এরপর সোমবার রাতে একটি মাহফিলে যাওয়ার পথে আসলাম আমাকে পাশের একটি বিলের মধ্যে নিয়ে যান। সেখানে তার চাচাতো ভাই বাদলসহ মিলে রড দিয়ে আমাকে বেধড়ক মারধর করে ৫০ হাজার টাকা দাবি করে। পরে আমাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’’

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

 

প্রিন্ট করুন