Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৫ , ২:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও নবগঠিত কমিটি

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহঃ ময়মনসিংহ, ২৯ এপ্রিল: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম ও নবগঠিত কারা পরিদর্শন কমিটির সদস্যবৃন্দ। সোমবার সকালে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে কারাগারের সার্বিক অবস্থা, বন্দীদের আবাসন, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন তারা। এছাড়া বন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ডিসি মফিদুল আলম।

জেলা প্রশাসক জানান, বন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারাগারের পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসেবা জোরদার এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন কারাগারের জেল সুপার, ডেপুটি জেলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রিন্ট করুন