Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হলেন আলেয়া বেগম

লেখকঃ আজকালের কণ্ঠ

মহিউদ্দিন খান,জেলা প্রতিনিধি পটুয়াখালী : বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের (সাবেক) আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ছিলেন মঞ্জুরুল আলম হাওলাদার। ৫ই আগস্ট ২০২৪ ইং তারিখের পরে এই মঞ্জুরুল আলম হাওলাদার আত্ম গোপনে চলে যায়।

এদিকে আদাবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদে জনগণের ভোগান্তি শুরু হয় দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পরে চলমান ডেভিল হান্ট এ গ্রেফতার হয়ে জেল হাজতে চলে যান মঞ্জুরুল আলম হাওলাদার।

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম।

দীর্ঘদিন অপেক্ষার পরে আজ ২৮/৪/২৫ ইং তারিখ রোজ সোমবার বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদাবারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু হয় আজ বেলা ২ ঘটিকায়। অত্র ইউনিয়নের মোট ভোট সংখ্যা (পুরুষ ৯টি) (মহিলা ৩টি) সর্বমোট ১১ টি, উক্ত ভোটে প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন।

আদাবাড়িয়া ইউনিয়নের (সংরক্ষিত মহিলা) আসন ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ছিলেন আলেয়া বেগম তিনি একাই ৭ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন।

প্রতিপক্ষ তিনজন প্রার্থীর একজন হলেন আনিচ পঞ্চায়েত তিনি পেয়েছেন ৩ ভোট,অন্যদুই প্রার্থী পেয়েছেন ১,১ ভোট।

প্রিন্ট করুন