Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৫ , ১:৪৩ অপরাহ্ণ

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে যুবকের ভাসমান লা*শ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠি সুগন্ধা নদীর তীর থেকে মিজান (৩২) নামে এক যুবকের ভাসমান ম*রদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ম*রদেহটি পড়ে থাকতে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। মিজান পুর্বচাঁদকাঠি এলাকার জাহাঙ্গির হোসেনের পুত্র। ছোট ভাই রাজু মৃ*তদেহটি সনাক্ত করেন।

রাজু জানান, রাত ৮টার দিকে সে মায়ের কাছে ৫০টি টাকা চায়। মা তাকে টাকা দেয়নি, তখন বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। মিজান একটি ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতো।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে সুগন্ধা নদী থেকে জেলেপাড়া খালের প্রবেশদ্বারে গিয়ে ম*রদেহটি দেখতে পাই। ওই মোহনার দক্ষিণ-পুর্ব কোনায় একটি বটগাছের গোড়ায় নেশাজাতীয় কিছু আলামত পাওয়া গেছে।

ম*রদেহের শরীরে সবকিছু স্বাভাবিক থাকলেও তার ডান পায়ে জুতা ছিলো না। ধারণা করা হচ্ছে নে*শাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানি পড়ে আর উঠতে না পারায় ওখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এরপরেও যদি অন্যকিছু থাকে তা ময়না তদন্তের পরে জানাযাবে। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

প্রিন্ট করুন