বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির (BU Research and Higher Education Society) নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২৭ এপ্রিল ২০২৫) দুপুর ১২:৩০ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত সভাটি সোসাইটির নবনির্বাচিত সভাপতি নুসরাত জাহান এবং সাধারণ সম্পাদক জাভেদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় BURHES এর নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতে সোসাইটির কার্যক্রমের দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কীভাবে গবেষণামূলক কাজকে আরও উন্নত করা যায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা যায় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা পরিবেশ সমৃদ্ধ করা যায়, এসব বিষয়ে নানা মতামত ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি নিয়মিত গবেষণাবিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবে। পাশাপাশি সদস্যদের জন্য স্কলারশিপ বিষয়ক তথ্য প্রদান, গবেষণা প্রকল্পের সুযোগ তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।
সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির সভাপতি নুসরাত জাহান ও সাধারণ সম্পাদক জাভেদ শিকদার উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোসাইটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।