Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৫ , ৫:০৪ অপরাহ্ণ

কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশুর মৃ*ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী একটি মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের (৭) নামে এক শিশু নি*হত হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার সংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দু*র্ঘটনা ঘটে। নি*হত জাবের কুয়াকাটার হোসেনপাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সে হোসেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে জাবের তার নানা বাড়ি পাখিমারা এলাকায় বেড়াতে আসে। ঘটনার সময় সে তার নানা সালাম সন্যাসীর সঙ্গে পানি জাদুঘরের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুয়াকাটা থেকে মাদারীপুরগামী পর্যটকবাহী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন