Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৫ , ২:২৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ১/২০২৫-২৬ মৌসুমের আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।

২৫ (এপ্রিল)দুপুরে উপজেলা কৃষি অতিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্ম-কর্তা কাওছার আহমেদের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ,সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ জানান,কর্মসূচির মাধ্যমে জনপ্রতি এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ,১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এক হাজার কৃষক-কৃষাণীর মধ্যে বিতরণের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে।

প্রিন্ট করুন