Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৫ , ১:০৫ অপরাহ্ণ

সাতক্ষীরার কলারোয়া বাটরায় মায়ের হাতে মেয়ে খু*ন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ায় মা কর্তক দুই বছরের শিশু কন্যাকে বটি দিয়ে জবাই করে হ*ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।গত শুক্রবার দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় পুলিশ ঘাতক মাকে আটক করেছে এবং নি*হত শিশুর ম*রদহ উদ্ধার করেছে।

আটক তানিয়া খাতুন ওরফে আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে ও একই উপজেলার কুশোডাঙ্গা গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী। নি*হত শিশুটির নাম খাদিজা খাতুন (২)। সে তহিদুল ইসলাম ও তানিয়া খাতুন দম্পতির কন্যা।

বাটরা গ্রামের আব্দুল মাজেদ জানান, বিগত ১০ বছর আগে কুশাোডাঙ্গা গ্রামর তহিদুলের সাথে তার মেয়ে আছমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে । বছর খানেক ধরে তার মেয়ে আছমার মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীনতা সষ্টি হয়। একারণে জামাই তহিদুল তার ছেলে ও মেয়েসহ আছমাকে তার (মাজেদের ) বাড়িতে পাঠিয়ে দেয় ।

গত শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযাগে রান্নাঘরের বটি দিয়ে সে তার দুই বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলা কেটে হ*ত্যা করে । মেয়েকে হ*ত্যার পর সে তার ৫ বছর বয়সী ছেলেটাকে গলা কেটে হ*ত্যা করতে উদ্যত হলে তার (মাজেদের ) স্ত্রী আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাকে নিবৃত করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া নিজ সন্তানকে হ*ত্যার অভিযাগে আছমা খাতুনকে আটক করা হয়েছে । মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে আরা জানান ওসি।

প্রিন্ট করুন