Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৫, ২০২৫ , ১:২৩ পূর্বাহ্ণ

হজ্জ যাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে হজ্জ যাত্রীদের সম্মানে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কামাল নগর লেক ভিউ কনফারেন্স রুমে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ফখরুল হাসান লাভলু, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল হজ্জ নীতিমালা সহজ ও হাজী বান্ধব করতে সরকারের প্রতি আহবান জানান।

 

 

প্রিন্ট করুন