সুমন খান: ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (DRSP)! JAICA” এর অর্থায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিএনসিসি সহযোগিতায় ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা নিরাপদ করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর কলেজ এলাকায় নিরাপদে পথচারী পারারের জন্য জেব্রা ক্রসিং এ পরীক্ষামূলক ভাবে সিগনাল লাইট স্থাপন করা হয়েছে।
সেই সময় উপস্থিত ছিলেন মোঃ সরওয়ার, পিপিএম-সেবা (অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অদ্য এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং JAICA প্রতিনিধি, গণমাধ্যম ও পথচারীদের সাথে কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা নিরাপদ করতে JAICA ও ট্রাফিক বিভাগ একত্রে কাজ করছে। পরীক্ষামূলক সিগন্যাল লাইট ব্যবহারের মাধ্যমে নিরাপদে পথচারী পারাপার, যানজট হ্রাসকল্পে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
পরীক্ষামূলক এই প্রকল্পের সফলতা পাওয়া গেলে ঢাকার গুরুত্বপূর্ণ সকল ক্রসিং আধুনিক সিগনাল লাইট এর আওতায় আনা হবে যার ফলে ট্রাফিক ব্যবস্থার অমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, গৌতম কুমার বিশ্বাস, অতি: উপ-পুলিশ কমিশনার, জনাব ইয়াসিনা ফেরদৌস, সহকারী কমিশনার জনাব, তানিয়া সুলতানা( ট্রাফিক-পল্লবী জোন), জনাব বিমল চন্দ্র বর্মণ (ট্রাফিক-দারুসসালাম জোন) এসময় উপস্থিত ছিলেন।