Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৪, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ

মুরাদনগরে শ্রমিক নেতার মুক্তিতে আনন্দ মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ পুলিশ ও ছাত্র সমন্বয়কদের দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাজি ইদ্রিস। গত মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

হাজি ইদ্রিস মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসহ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের নগরপাড় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ও মুরাদনগর-কোম্পনীগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে হাজি ইদ্রিস মিয়া বক্তব্য দেন।

এ সময় আরও বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব ভিপি সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল কবির, যুগ্ম আহ্বায়ক বিজয় নেছার, ইয়াসির আরাফাত, শ্রমিক নেতা জাকির হোসেন, বাস মালিক ঐক্য পরিষদের সদস্য ওয়াসিম, বিএনপি নেতা আনোয়ার খান, সাজ্জাদ হোসেন ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য সফিকুল ইসলাম।

সমাবেশ কারামুক্ত বিএনপি নেতা হাজি ইদ্রিস বলেন, এই মামলায় তদন্তে যদি আমার কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে দল আমাকে আজীবনের জন্য বহিষ্কার করবেন। আর সম্পৃক্ততা না থাকলে যারা এই মিথ্যা মামলা ও হয়রানি করেছে, তাদের বিচার করতে হবে।

প্রিন্ট করুন