মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়নের ৫নং ওয়াড় শ্রীপুর আবুনগর গ্রামের একটি ব্রিজের উপরের অংশ পুরোপুরি ভেঙে গেছে। ভাঙা ব্রিজের উপর দিয়েই প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
উপজেলার ৯নং ইউনিয়নের শ্রীপুর আবুনগরে আব্দুস সোবহান সংযোগ সড়কের ওই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে ইতোপূর্বে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। তবুও ব্রিজটি নতুন করে নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেয়নি। ফলে এলাকার মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছে।
শ্রীপুর আবুনগর গ্রামের বাসিন্দা মো. আব্দুল হাই জানান, ৬০ বছর আগে এই খালের উপর ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। গত ১০-১২ বছর আগে ব্রিজটির উপরের অংশ অল্প অল্প করে খসে পড়ে যায়। এখন ব্রিজের দুই পাশের ভিম ছাড়া অবশিষ্ট কোনো অংশ নেই। ভিমের উপর দিয়ে মানুষ চলাচল করছে।
নুরের ছোবহান নামে আরেকজন বলেন, এলাকাবাসীর চলাচলের জন্য এলেকার সবাই মিলে বারবার কাঠ বসিয়ে কোনোভাবে চলাচল করছে। কিন্তু কাঠগুলোও কিছুদিন পর নষ্ট হয়ে যায়। ব্রিজটির কারণে ওই সড়ক দিয়ে একটি সাইকেলও ব্যবহার সম্ভব নয়। ব্রিজের কারণে এলাকার মানুষকে পাঁচ মিনিটের পথ এক কিলোমিটার ঘুরে মালামাল নিয়ে বাড়ি ফিরতে হয়।
স্থানীয় একটি মাদ্রাসা ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আতাউল্লাহ ও সহকারী শিক্ষক মাওলানা নাঈম হুদা জানান, শ্রীপুর আবুনগর গ্রামের আব্দুস সোবহান সংযোগ সড়ক দিয়ে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার মানুষের যাতায়াত করে। স্থানীয় স্কুল মাদ্রাসার শিক্ষার্র্থী, অসুস্থ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন এ ব্রিজ বাধ্য হয়ে ব্যবহার করছে।
স্থানীয় আরেক জন কৃষক জানান, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কৃষকদের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়ি নিয়ে আসতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। এছাড়া একাধিক দুর্ঘটনা ঘটে ভাঙা ব্রিজ ব্যবহার করতে গিয়ে। এলাকাবাসী ব্রিজটি নতুন করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাছে , ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য এলাকাবাসীর দাবী।