আগৈলঝাড়া প্রতিনিধি:পারভেজ হ*ত্যার বিচার দাবিতে বরিশালের আগৈলঝাড়া সরকারি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ছাত্রদলের এই মানববন্ধন।
গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা সরকারি কলেজের মূল ফটকে কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হ*ত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত মানববন্ধন পালিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা মহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেব, সিনিয়র যুগ্ন আহবায়ক মো:আবু বক্কর সিদ্দিক,রাজিহার ইউনিয়নের ছাত্রদলের সভাপতি রাকিব,
বাকাল ছাত্রদল ইউনিয়ন সভাপতি হৃদয় হাসান বাবু,সাধারণ সম্পাদক গৈলা ইউনিয়ন ছাত্রদল মো:রায়হান ইসলাম,ছাত্রনেতা খায়রুল ইসলাম, কলেজ ছাত্রনেতা সজল ফকিরসহ অন্যান্য শিক্ষার্থী বৃন্দুরা। এ সময়ে উপস্থিত বক্তারা প্রশাসনের কাছেঅতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানিয়েছে ।