Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২১, ২০২৫ , ৩:১৬ অপরাহ্ণ

ই*য়াবাসহ ১ মা*দক ব্যবসায়ী আ*টক

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জে মা*দকবিরোধী অভিযানে ‘মা*দক সম্রাট’ মোঃ সালাউদ্দিন মিয়া (৪৫) কে আটক করা হয়েছে। রোববার বিকেলে তুমলিয়া ইউনিয়নের সোম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২৭ পিস ই*য়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

স্থানীয় ও এলাকাবাসী জানায়, আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবৎ এলাকায় মা*দক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সালাউদ্দিন উপজেলার দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান মিয়ার পূত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, “সালাউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মা*দকের বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন