তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর সৈয়দপুর মহাসড়কে মোটর সাইকেলের পিছনে থাকা আরোহী ছিটকে পড়ে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্টা হয়ে ঘটনা স্থানে মা*রা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খোঁজনিয়ে জানা গেছে, গতকাল ২০ এপ্রিল রাত ১০ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপাড় গ্রামের মৃ*ত্যু জহির রহমানের ছেলে ছাগল ব্যবসায়ী মহুবার রহমান (৫৮) তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর দিনাজপুর মহাসড়কে পিছন থেকে ১১-৫১৭৪ যশোর- ট, ড্রাম ট্রাক ধাক্কা দিলে ওই গাড়ির চাকায় পিষ্টা হয়ে ঘটনা স্থলে মা*রা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।