Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২০, ২০২৫ , ৪:৪৮ অপরাহ্ণ

নেত্রকোনায় গ্রাম পুলিশ দীপকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের গ্রাম পুলিশ দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ওঠেছে।এ নিয়ে আজ রোববার (২০এপ্রিল) সকালের দিকে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে সড়কে কাইলাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধন শেষে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,রুবেল উদ্দীন, সোনা মিয়া, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, সাদেক মিয়া, বাবুল চন্দ্র সরকার, হৃদয় চন্দ্র সরকার, সুজন মিয়া সহ স্থানীয় এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, গ্রাম পুলিশ দীপক চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অযথা ও বিনা কারণে প্রশাসনিক ভয় দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা আদায় করে আসছেন। কেউ টাকা দিতে অস্বীকার করলে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে এমন হুমকি ধামকি দেয়।

তাঁরা আরও বলেন, দোকানদারেরা পাওনা টাকা চাইলে দোকানে অবৈধ মাল রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে এইসব নানান হুমকি দেয়। কেউ প্রতিবাদ করলেই তাঁকেই বিভিন্নভাবে হয়রানি করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ দীপক চন্দ্র সরকার জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

প্রিন্ট করুন