Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৯, ২০২৫ , ৫:৫০ অপরাহ্ণ

পূর্বধলায় দেশীয় ম*দ ও গাঁ*জা সহ দুই মা*দক কারবারি আ*টক

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ১৭ লিটার দেশীয় মদসহ জুনিয়া রবিদাস নামে এক নারী এবং ১০০ গ্রাম গাঁ*জাসহ তৈয়ব আলী নামে আরেক মা*দক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

গতশুক্রবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের গরুহাটা গ্রামের স্বামী মৃ*ত মুক্তি রবিদাস স্ত্রী জুনিয়া রবিদাস (৪০), উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃ* আদম আলীর ছেলে তৈয়ব আলী (৪৮)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৭ লিটার দেশীয় চোলাই ম*দসহ এক নারী মা*দক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে আরেকটি অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁ*জাসহ আরেকজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মা**দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মা*দকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন