শেখ মোঃ দীন ইসলাম,ব্যুরো ময়মনসিংহ : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন।”
সেবার ব্রতে চাকরি” এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে ১৭ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ০৭:০০ ঘটিকা হতে বিকাল ১৬:০০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test এর দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।
সাধারণ, মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতায় প্রথম দিনের বাছাইকৃত মোট ১৯০৩ জন পুরুষ ও ৮১ জন নারী প্রার্থীর মধ্যে নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে দ্বিতীয় দিনের চারটি ইভেন্ট যথা-২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প-এ মোট ১৪২৭ জন পুরুষ ও ৭৯ জন নারী কৃতকার্য মর্মে বিবেচিত হয়েছেন।
২য় দিন শেষে সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ
১ম দিনে প্রাথমিকভাবে নির্বাচিত-১৯৮৪ জন
২য় দিনে মোট উপস্থিত-১৯৫১জন
মোট কৃতকার্য পুরুষ-১৪২৭ জন
মোট কৃতকার্য নারী-৭৯ জন
আজ শুক্রবার শারীরিক পরীক্ষার তৃতীয় ও শেষ দিনে তারা মোট তিনটি ইভেন্ট যথা দৌড়(পুরুষ-১৬০০ মিটার ও নারী-১০০০ মিটার), ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করবেন। তৃতীয় দিন শেষে যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত মর্মে নির্বাচিত হবেন।