এমদাদ হোসেন, ( সন্দ্বীপ) : সাউথ সন্দ্বীপ কলেজের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বৃ:বার সকাল ১১ টায় মতবিনিময় সভা করেছেন কলেজ গভর্নিং বডির নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট আবু তাহের।
গভর্ণিং বডির সভাপতি এডভোকেট আবু তাহের বক্তব্যে বলেন,আমি সাউথ সন্দ্বীপ কলেজের গত ০৫ বছরের ফলাফল পর্যালোচনা করে দেখেছি। ধারাবাহিকভাবে গত ০৫ বছরের ফলাফল নিম্নমুখী। আমাদের প্রথম কাজ হবে সবাই মিলে চেষ্টা করে ফলাফল বর্তমানের চেয়ে ভালো করা। তিনি আরো বলেন,আগামী দিনে সাউথ সন্দ্বীপ কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে কলেজের সার্বিক মান উন্নয়নে আমরা সকলে মিলে কাজ করব।
সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম ফিরোজ খানের সভাপতিত্বে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সোলাইমান বাদশা,কাউছার আহমেদ চেয়ারম্যান,গাজী মোহাম্মদ হানিফ ও একেএম আকবর হোসেন ভূঁইয়া,উপজেলা বিএনপি’র সদস্য শফিকুল ইসলাম,মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হূমায়ন কবির,সাবেক ছাত্র ও যুবনেতা সাইফুল ইসলাম টুটুল,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত তালুকদার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান শাহরিয়ার সজীব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু,আবু সায়েম,মনিরুল ইসলাম,তাজুল ইসলাম,আকরাম হোসেন,হাসান,আলিমুল কায়েস নিপুল প্রমুখ।