Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৭, ২০২৫ , ৫:১১ অপরাহ্ণ

কালীগঞ্জে মা*দক সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কু*পিয়ে জখম

লেখকঃ আজকালের কণ্ঠ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধারালো দা ও লোহার রড দিয়ে ইহসানুল হক হোসাইন নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় ভূক্তভোগী হোসাইন পাঁচজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । উক্ত অভিযোগ থেকে জানা যায় , ৮ এপ্রিল ( মঙ্গলবার) বাকুলিয়া বেজপাড়া মাঠে শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না (২১), মালেকা বেগমের ছেলে মো. রিয়াজ (৩০), ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের রানা (৩০), ও বাকুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সাব্বির (২১) হোসেন বিকালে বসে নিষিদ্ধ মাধব দ্রব্য গাজা সেবন করছিল ।

সে সময় বাদি ইহসানুল হক হোসাইন তাদের গা*জা সেবনে বাধা দেয় ও মোবাইল ফোনে সে দৃশ্য ভিডিও ধারন করতে গেলে মা*দক সেবীরা তার উপর চড়াও হয় । এ ঘটনার জেরে ১৭ এপ্রিল ( বৃহস্পতিবার) বিবাদীরা শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্থায় বাদির উপর ধারালো দা ও লোহার রড দিয়ে হামলা চালায় । সে সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় । ঘটনা সম্পর্কে জানতে প্রধান অভিযুক্ত মুন্নার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান , অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন