আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৬ষ্ঠ দিনে পল্টন থানার উদ্যাগে পল্টন চায়না টাওয়ারে জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকালে পরিচালিত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
এছাড়াও মহানগরীর কর্মপরিষদ সদস্য পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান।
উপস্থিত ছিলেন থানার সহকারী সেক্রেটারি এনামুল হক, কর্মপরিষদ সদস্য যথাক্রমে নজরুল ইসলাম মজুমদার, মোশাররফ হোসাইন, আল আমীন রাসেলসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
।
নেতৃবৃন্দ পল্টন চায়না টাউনের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে, ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান।
ব্যবসায়ীরা জামায়াত নেতাদেরকে কাছে পেয়ে প্রশ্ন করেন, ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কিনা? এই সময়ে জামায়াত নেতা বলেন বুকে শাহাদাতের তামান্না নিয়ে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে ৫ই আগস্ট বিজয় নিয়ে এসেছে, সেভাবে সামনের দিনে ফ্যাসিবাদ রুখতে ভূমিকা রাখা হবে ।
নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই ।
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানে আকৃষ্ট হয়ে অনেক ব্যবসায়ী জামায়াতের সহযোগী ফরম ফিলাপ করেন ।