আজকালের কণ্ঠ ডেস্ক : দেশের বাজারে সর্বশেষ ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ বুধবার (১৬এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে দেশের বাজারে নতুন এ মূল্য কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে স্বর্ণের নতুন এ দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের জন্যে গুণতে হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে রূপার দাম।
আজকালের কণ্ঠ / আরাফাত / এস