লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল আলম ঝুনুর বহিস্কার আদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
১৫ এপ্রিল নড়াইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. সাইফুজ্জামান আমল ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশফেকুর রহমান বাচ্চুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
নড়াইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. সাইফুজ্জামান আমল মোবাইল ফোনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বিগত ২০২৪ সালের ১৯ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে
লোহাগড়া পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল আলম ঝুনুকে শ্রমিক দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে শ্রমিক দলের নেতা মো. জাহিদুল আলম ঝুনুর আবেদনের প্রেক্ষিতে বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।