আজকালের কন্ঠ ডেস্কঃবাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ অনুসন্ধান চালাতে পা রেখেছে দুর্নীতি দমন কমিশনের একটি ইউনিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম চলে যায় বিসিবিতে। এরপর বিসিবিতে তারা শুরু করেছেন এ অনুসন্ধান।
মূলত পুরোনো নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান চলছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদক জানিয়েছে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ আছে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে।
এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে সোয়া ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি।