পানিতে ডুবে পবিপ্রবি'র শিক্ষার্থীর মর্মান্তিক মৃ*ত্যু | Daily AjKaler Kontho

পানিতে ডুবে পবিপ্রবি’র শিক্ষার্থীর মর্মান্তিক মৃ*ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
পানিতে ডুবে পবিপ্রবি’র শিক্ষার্থীর মর্মান্তিক মৃ*ত্যু

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক (২১) পানিতে ডুবে মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে।
সোমবার দুপুরে ক্যাম্পাসের সেরে বাংলা হল সংলগ্ন খেলার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলে ৩ টায় দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরকারী জনতা কলেজ পুকুরে গোসল করতে যায়।

ঐ পুকুরের পানিতে গোসলের জন্য ঝাপ দিলে আহত হয়। সাথে থাকা বন্ধুরা আহত অবস্থায় পানি থেকে তুলে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এবং সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

হুসাইন মোহাম্মদ আশিক এর বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামের নুর আলম সরদারের পুত্র।
কৃষি অনুষদের প্রথম সেমিস্টারের ছাত্র সাকিব বলেন,” আশিককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কোন ডাক্তার না থাকায় এবং সময় মত চিকিৎসা না পাওয়ার কারণে তার মৃ*ত্যু হয়েছে। সময় মত চিকিৎসা পেলে আমার বন্ধুর এই মর্মান্তিক মৃ*ত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির জন্যই এই মৃ*ত্যু।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান মৃ*ত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, ” ঘটনাটি অবহিত হওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি ও পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। ঘটনাটি মর্মান্তিক, যদি কারো গাফিলতি থাকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।