শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : বাংলা নববর্ষের পহেলা বৈশাখে নতুন আঙ্গিকে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বাণিজ্যিক প্রাণকেন্দ্র বসুরহাট বাজারে ‘বিলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার উদ্বোধন হয়।
সোমবার (১৪ এপ্রিল)বসুরহাট পুরাতন টেম্পু স্টান্ড সংলগ্ন রেস্টুরেন্ট সকাল ৮ টায় ফিতা কেটে উদ্বোধন করেন,বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে সম্ভব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ।তিনি বলেন, রেস্টুরেন্টটির মনোরম ও নির্মল পরিবেশ ভোজন রসিকদের প্রশান্তি দেবে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমি প্রত্যাশা করি সুস্বাদু চাইনিজ খাবারের সমাহার এবং চমৎকার পরিবেশনের কারণে অতিথিদের কাছে কোম্পানীগঞ্জের অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হয়ে উঠবে বিলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার।
প্রোপাইটার কামরুজ্জামান বাবু বলেন, ভোজনবিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে যাত্রা শুরু করেছে বিলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার নারী-পুরুষ জন্য মনোরম পরিবেশ খাবারের গুণগত মান ঠিক রেখে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।
এই রেস্টুরেন্টে থাকবে মানসম্মত খাবারের নিশ্চয়তা। দেশি খাবারের পাশাপাশি থাকবে সব ধরনের চাইনিজ খাবারের সমাহার। এছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কাবাব, বিফ, চিকেনের রেসিপি।এখানে বিয়ে, সুন্নতে খাতনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা যাবে।এই শুভযাত্রায় সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিলনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ আহছান উল্লাহ।