Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৫ , ১:১১ পূর্বাহ্ণ

শরীয়তপুরে বাংলা নববর্ষ ১৪৩২ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : শরীয়তপুরের জেলা প্রশাসক এর আয়োজনে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শরীয়তপুর পৌরসভা মাঠে তিনদিন ব্যপি অনুষ্ঠিত বৈশাখী মেলা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় শরীয়তপুরের জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এবারের শোভাযাত্রায বাঙালীপনা বাঙালির ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়।

জাতীয় সংগীত গেয়ে বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে এসো এসো হে বৈশাখ এসো এসো গানে পুরাতন বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নেয়া হয়। নেচে গেয়ে আনন্দ উৎসবে বাঙালির কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাঙালিপনার গৌরব ঐতিহ্য। শিশু কিশোর কিশোরদের গান নাচের মাধ্যমে মেলা মঞ্চ হয়ে উঠে মুখরিত।

মেলা চত্তরে বসেছে বিভিন্ন মাটির সামগ্রী পোষাক ও খাবারের ২০টি স্টল। পরে মেলা চত্তরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলাপ্রাসক, জেলা ও দায়রা জজ এবং পুলিশ সুপার সহ অতিথিরা। পরে চলে পান্তা ভোজন এর আয়োজন করা হয়েছে৷

এছাড়াও জেলার ও উপজেলার বিভিন্ন স্থানে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে হওয়া বর্ষ বরণ অনুষ্ঠানে মুখরিত হয়েছে। কোথাও কোথাও তিন দিন থেকে সাত দিন পর্যন্ত গ্রামীন বৈশাখী মেলা বসেছে।

প্রিন্ট করুন