Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৪, ২০২৫ , ১২:৫৭ অপরাহ্ণ

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।

দৈনিক আজকালের কন্ঠ পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

‘‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবিঃ এ কেমন অদ্ভুত আচরণ?

প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান।

মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ (কটাক্ষ) করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’’

 

প্রিন্ট করুন