মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি : শেরপুর ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী পহেলা বৈশাখে সকাল ৯ টায় বর্ষবরণ উৎসব ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বটমূলে জাতীয় __ সংগীত ও বৈশাখের গান ও আলোচনা সভা হয়।
বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।
আজ দেশের সব মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদ্যাপন করবে বাংলা নতুন বছর ১৪৩২। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠবে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হবে- ‘এসো হে বৈশাখ, এসো এসো…
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল ঝিনাইগাতী উপজেলার সর্বসাধারণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানান।