Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৩, ২০২৫ , ১:০৯ অপরাহ্ণ

মোংলায় অজ্ঞাত নারীর লা*শ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

মোংলা প্রতিনিধিঃ মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত এক ভাসমান নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল স্থানীয়দের সহায়তায় লা*শটি উদ্ধার করেছে নৌ পুলিশ ।

স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে লাশটি ভাসমান অস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে লা*শটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটির নাম বা পরিচয় জানা যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, লাশটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে পাওয়া যাবে কি ঘটনা। লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।

প্রিন্ট করুন