Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৩, ২০২৫ , ১১:১৭ পূর্বাহ্ণ

পালিয়ে থেকেও রক্ষা হলনা ঝালকাঠির সাজাপ্রাপ্ত আসামি সোহেলের

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ছয় মাসের মা*দক মামলায় সাজা হয়েছিল কিন্তু সাজা এড়াতে পালিয়ে ছিলেন দশ বছর।সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সোহেল হাওলাদার (৩৫)। পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার।

অবশেষে গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার।

গত শনিবার (১২ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরির্দশক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী জানান, বরিশাল সদর উপজেলার ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেল হাওলাদার।

সাজা এড়াতে এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। আমরা অভিযান চালিয়ে নলছিঠি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন