Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৩, ২০২৫ , ১০:৩১ পূর্বাহ্ণ

কালীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিন বিশ্বাস এর ১ম মৃ*ত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সদর উদ্দিন বিশ্বাস এর ১ম মৃ*ত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবেশক সমিতির আয়োজনে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় শহরের উপজেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম , সাধারন সম্পাদ শিপলু জামানসহ পরিবেশক সমিতির একাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তব্যে পরিবেশক সমিতির নেতারা বলেন , মরহুম সদর উদ্দিন বিশ্বাস ছিলেন ব্যবসায়ীদের অভিভাবক। তিনি ব্যবসায়ীদের পাশে থেকেছেন আমৃত্যু । সে সময় ব্যবসায়ীক নেতারা তার নীতি অনুসরন করে ব্যবসায় পরিচালনা’র আহব্বান জানান ।

আলোচনা সভা শেষে মরহুম সদর উদ্দিন বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাই। দোয়া শেষে শহরের রিক্সা ও ভ্যান চালকদের মাঝে খাবার বিতরন করা হয়।

উল্লেখ্য মরহুম সদর উদ্দিন বিশ্বাস ছিলেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি, ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সমাজ সেবক ।

 

প্রিন্ট করুন