Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১২, ২০২৫ , ২:০৮ অপরাহ্ণ

হ*ত্যা,ধ*র্ষণ,চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামির যুবলীগ ক্যাডার কাউখালীতে গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে হ*ত্যা,ধ*র্ষণ,চাঁদাবাজি,বিএনপি অফিস ভাঙচুর সহ একাধিক মামলার পলাতক আসামী যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লাকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

শুক্রবার (১১এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান হোসেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল মোল্লা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের জালাল মোল্লার ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়,উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে কাউখালী ও ভান্ডারিয়া থানায় হ*ত্যা, ধ*র্ষণ,চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লা কাউখালী উপজেলায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ৩৫ নম্বর আসামি।

কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান বলেন গ্রেফতারকৃত উজ্জ্বল মোল্লা নামে বিভিন্ন থানায় ০৭টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে। পুলিশ দীর্ঘদিন যাবত তাকে গ্রেফতারের জন্য খুঁজছে,গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে কাউখালির জোলাগাতি থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেফতার করতে সক্ষম হই, তাকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

প্রিন্ট করুন