Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১২, ২০২৫ , ১২:৫৩ অপরাহ্ণ

জয়পুরহাটে মাছ ধরতে গিয়ে যুবকের মৃ*ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে মনোয়ার হোসেন(৩৫)নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে।মৃ*ত মনোয়ার একই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে বলে জানা গেছে।গত শুক্রবার(১১ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়রা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়। এ বিষয়টি রাতে নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদ হোসেন।

প্রতিবেশীও পুলিশ সূত্রে জানা যায়,এ উপজেলার পুনট পূর্বপাড়া এলাকার নাসির উদ্দিনের পুকুরে সাধারণ মানুষের সাথে গতশুক্রবার সকালে মাছ ধরতে নামে। এবং তার সাথে মোনোয়ার হোসেন ও মাছ ধরতে যায় সকলে মাছ মেরে উঠে আসলেও মোনোয়ার হোসেন বড় মাছ পাওয়ার আসায় পুকুরে থেকে যায়।

সন্ধ্যা হলে ও মোনোয়ার বাসায় না আসায় তার পরিবারের লোকজন খোজ করতে থাকেন এক পর্যায়ে পুকুরের পাড়ে বাঁশ ছাড়ের কোনে মৃ*তদেহ ভাসতে দেখা গেলে এলাকাবাসী পুলিশকে খবর দিলে এসে স্থানীয়দের সহায়তার তার ম*রদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনা স্হলে যাই সেখানে স্থানীয়রা লা*শটি উদ্ধার করে পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং গ্রামবাসীর লা*শটি পোষ্টমটাম করতে আপত্তি থাকায় পরিবারের লিখিত মুচলেখার ভিত্তিতে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়।

প্রিন্ট করুন