কাজী ইমরান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানির বোতল ও কলম বিতরণ করা হয়েছে।
লোহাগড়া উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) পরীক্ষা শুরুর আগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানির বোতল ও কলম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কাজী ইকবাল হাসান, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাজ্জাদ শিকদার, সদস্য শরিফুল ইসলাম লায়ন, ছাত্রনেতা ইব্রাহিম মোল্যা, ছাত্রনেতা আলআমিন, লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ রাকিব, ছাত্রনেতা আনিচুর রহমান, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী নাইম, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাকিব রেজা, নলদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিক ইসলাম, ছাত্রনেতা সুমনসহ প্রমূখ।