Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৯, ২০২৫ , ২:৩২ অপরাহ্ণ

নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের ম*রদেহ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সদর ও মান্দা উপজেলা থেকে পৃথক ঘটনায় দুই জনের ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার ( ৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শৈলগাছী থেকে এক শ্রমিক ও মান্দা উপজেলার চকউলি গ্রাম থেকে যুবকের ম*রদেহ উদ্ধার করা হয়।

নি*হতরা হলেন— সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের বাসিন্দা জামাল (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে রায়হান (২৫)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, জামাল শৈলগাছি গ্রামে এক মুরগির ফার্মে স্ত্রীসহ কাজ করতেন।গতকাল সন্ধ্যা থেকে হঠাৎ করেই তাকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ওই ফার্মের ১০০ গজ দূরে সড়কের পাশে তার ম*রদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) হাবিবুর জানান, উপজেলার চকউলি গ্রামের পুকুর পাড়ের এক আম গাছে রায়হানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন