ব্যুরো চীফ ময়মনসিংহঃ প্রাণীগুলোকে চিকিৎসাহীন, অনাহারী করে ফেলে রাখা হয়েছে। একটা ভাল্লুকের পায়ে পঁচন ধরেছে। অর্ধেক পা পঁচে গেছে। সেভাবেই পড়ে আছে।বানরগুলোকে খাবার হিসেবে শুধু ক’টা ঘাস খেতে দেওয়া হয়। বাকী প্রাণীগুলোও কংকালসার। দূর্গন্ধে যাওয়া যায় না। ছবি তুলতে গেলেও কর্মচারীরা বাঁধা দেয়।
সরকারের বন ও পরিবেশ, প্রাণীসম্পদ দফতরগুলো করে কি? জেলার কর্মকর্তাদের কাজটা আসলে কি? তাদের নাকের ডগাতেই তো এসব হচ্ছে। আর সিটি করপোরেশনই বা এমন নিষ্ক্রিয় কেন?
প্রাণীগুলোকে বাঁচতে না দিলে অন্তত মেরে ফেলুন। অব্যাহত কষ্টে রাখার তো কারণ নেই। কী নির্মম! এই নির্মমতার দায় রাষ্ট্রেরও।চিড়িয়াখানা নামের এই নির্মমতার অবসান হোক। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনুন।