Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৫ , ১১:০৪ পূর্বাহ্ণ

বাউফলে ‘বাংলাদেশের রাজনীতি’ নামক ফেইক আইডি চালানো সন্দেহে আটক সিথীর জামিন

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে সানজানা খান সিথী (২৪) নামের সেই কলেজ ছাত্রীকে জামিন দেওয়া হয়েছে। সোমবার (৭ এপ্রিল) পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে বিচারক মোঃ ইমরান হোসেন তার জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে জামিন শুনানী করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান রিপন ও অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

গত শুক্রবার (২৮ মার্চ) ৫টার দিকে সিথীকে তার পৌরশহরের বাসা থেকে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ আগে পাবলিকমাঠ সংলগ্ন স্বপ্ন শপে কেনাকাটা করতে যান তিনি। বাসায় ফেরার কিছুক্ষন পরই পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং তার মুঠোফোন জব্দ করে।

বাউফল থানা সূত্র জানায়,’বাংলাদেশের রাজনীতি’ নামক ফেসবুকে ফেক আইডি খুলে বেশ কিছু দিন ধরে বাউফলের বিভিন্ন ব্যক্তির ও বিভিন্ন সাংবাদিকের নামে বিভিন্ন বাজে মন্তব্য লিখে মানহানীকর পোষ্ট দেওয়া হয়। ওই ঘটনায় ভুক্তভোগীরা বাউফল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজানা খান সিথীকে সন্দেহের চোখে দেখছিলেন। শুক্রবার কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সিথীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার আটকের পর থেকে শনিবার বিকাল ৩টা পর্যন্ত সিথীর মুঠোফোন চেক করে কোনো ফেক আইডি শনাক্ত করতে পারেনি বাউফল থানা পুলিশ। অপরদিকে থানা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে মেলেনি কোন তথ্য প্রমাণ। শনিবার বিকাল ৩টার দিকে সিথীকে রাজনৈতিক একটি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ হেফাজতে থাকাকালীন সিথী সাংবাদিকদের বলেন, তাকে হয়রানীর উদ্দেশ্যে আটক করা হয়েছে এছাড়া আর কিছুই না। কাউকে নিয়ে তিনি ফেসবুকে ফেক আইডি খুলে মানহানীকর পোষ্ট করেননি। এটি সম্পূর্ণ ভাবে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মিথ্যা নাটক করে ফাঁসানোর জন্য। আর তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

শনিবার (২৯ মার্চ) সিথীকে যে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়। তাহার মামলা নং- ২৪ তারিখ- ২৪/৮/২০২৪)। সেই মামলার বাদি হলেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমান। ওই মামলায় সিথী এজাহারভূক্ত আসামী না। অজ্ঞাতনামা আসামী হিসাবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সানজানা খান সিথী পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার গায়ে ডিম নিক্ষেপ করে কিছু লেলিয়ে দেওয়া যুবক যাহা সম্পূর্ণরূপে একজন বন্দিকে নির্যাতন করে মানবাধিকার লংঘন করা হয়েছে বলে আইনজীবী ও পরিবার জানান।

প্রিন্ট করুন