Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৫ , ১০:৪৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জামাতে ইসলামি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল গৌরনদীতে

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধিঃ দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা জামায়াতের উদ্যোগে গত সোমবার বাদ আছর সরকারি গৌরনদী কলেজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন,

বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ড. এস এম মাহফুজুর রহমান, সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভাগীয় শুরা সদস্য গৌরনদী-আগৈলঝাড়া থেকে নমিনি প্রাপ্ত হাফেজ মাওলানা আলহাজ¦ কামরুল ইসলাম খান,

জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যপক মো. সাইফুল ইসলাম, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুচ মিয়া, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম,

উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ রুহুল আমিন সবুজ,

পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরু-সহ উপজেলার সকল মসজিদের ইমাম ও ইসলাম পন্থি তাওহিদী জনতা ও জেলা জামায়াত এবং ইপজেলা জামায়াতে সকল নেতৃবৃন্দ-সহ সহশ্রাধিক মুসলিম জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।সভায় ফিলিস্তিনে নির্বিচারে শিশু ও গণহ*ত্যা প্রতিবাদ জানান বক্তারা।

প্রিন্ট করুন