Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৫ , ১০:৩৯ পূর্বাহ্ণ

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে যেসব রিপোর্ট সাথে আনতে হবে জানাল-স্বাস্থ্য অধিদপ্তর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্কঃ সোমবার (৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে তা হলো চলতি বছর হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার সাতটি রিপোর্ট সঙ্গে আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, সরকারের নির্বাচিত মেডিকেল সেন্টারে ২০২৫ সালের সব হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি। এ ছাড়া যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। তার আগে, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

 

 

প্রিন্ট করুন