নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের লা*শ উদ্ধার | Daily AjKaler Kontho

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের লা*শ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ৪:২০ অপরাহ্ন
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের লা*শ উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর পোরশায় নিজের বাড়ি থেকে দুই ভাই – বোনের লা*শ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ এপ্রিল) ভোরে তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে লা*শ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের মৃ*ত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে দুই ভাই-বোন একসঙ্গে বসবাস করছিলেন এবং সাধারণত বাড়ির মধ্যে বেশি সময় কাটাতেন। তাদের মধ্যে বাইরে বের হওয়া এবং লোকজনের সঙ্গে চলাফেরা কম ছিল।

রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লা*শ উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন, কয়েকদিন আগে তাদের মৃ**ত্যু হয়েছে, যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ লা*শদুটি উদ্ধার করেছে এবং বেলা ১১টার দিকে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।