Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৭, ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ

গাজায় গণহ*ত্যার নিন্দা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

লেখকঃ আজকালের কণ্ঠ

কুবি প্রতিনিধি: গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত চলমান গণহ*ত্যার বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।সোমবার (০৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গাজার নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর অবিরাম হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলে পরিকল্পিতভাবে আঘাত হানা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতাবিরোধী আইন লঙ্ঘনের সামিল। নিরীহ মানুষ হ*ত্যা, পরিবার উচ্ছেদ এবং শিশুদের এতিম করে তোলার মতো অমানবিক ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান, এসব কর্মকাণ্ড জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলা নিষিদ্ধ। প্রতিটি প্রাণহানি, প্রতিটি শিশু এতিম হওয়া এবং প্রতিটি পরিবারের উদ্বাস্তু হওয়া—এগুলোই সংকট সমাধানে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

এছাড়া বিজ্ঞপ্তিতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের শান্তিকামী দেশগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং দোষীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ এবং নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।

শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধে অটল থাকা প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং ফিলিস্তিনের পাশে থামা ও স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

প্রিন্ট করুন