Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২৫ , ৫:৫৪ অপরাহ্ণ

ঝিনাইগাতীতে জু* য়া খেলা বন্ধ করতে গিয়ে ৫ পুলিশ সদস্য প্রহৃত আটক ০১

লেখকঃ আজকালের কণ্ঠ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জুয়া খেলা বন্ধ করতে গিয়ে ৫ পুলিশ সদস্য প্রহৃত হয়েছে। ৫ মার্চ শনিবার সন্ধায় উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সাজেদুল ইসলাম (৩০) নামে জনকে গ্রে*ফতার করেছে থানা পুলিশ। সাজেদুল উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আহতরা হলেন, এসআই হারুন, এ এস,আই মনিরুজ্জামান, কনয়েষ্টবল তাজুল ইসলাম ,ফরহাদ। পুলিশ সুত্রে জানা গেছে, পাইকুড়া গ্রামের শফিকুল, আসাদুল ইনছানের নেতৃত্বে অর্ধশতাধিক জুয়ারি পাইকুরা বাজারে আসপাশের এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে অবাধে জুয়া খেলা চালিয়ে আসিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে পাইকুড়া বাজারে বেশ কয়েকটি জুয়ার আসর বসিয়ে জমজমাট জুয়ার বসায়। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

এসময় সঙ্গবদ্ধ জোয়ারীরা পুলিশের উপর হামলা চালালে ওই ৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়। পুলিশের উপর হা*মলা চালিয়ে আটককৃত জোয়ারীকে ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এব্যাপারে উল্লেখিত জোয়ারীদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল-আমিন বলেন জুয়ারীদের হামলায় ৫ জন পুলিশ কর্মকর্তা প্রহৃত হয়েছে। এব্যাপারে জুয়ারিদের না থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে

 

 

প্রিন্ট করুন