লাইফ স্টাইলঃ শরীরের কথা ভেবে আপনার সন্তানকে চকোলেট ও পেস্ট্রি বেশি না খাওয়ানোই ভালো। তার চেয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন চকোলেট।
১. অ্যাভোকাডো চকোলেট পুডিংঃ এটি তৈরি করতে যে উপকরণ লাগবে— ১টি গোটা অ্যাভোকাডো, ১/৪ কাপ কোকো পাউডার, ২ চামচ মধু বা ম্যাপল সিরাম, আধাচামচ ভ্যানিলা এসেন্স ও এক চিমটে লবণ।
প্রণালিঃ
সব উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে নিন। এবার ছোট ছোট বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে গেলে ওপরে ড্রাই ফ্রুটস ও সামান্য মধু ছড়িয়ে দিন।
২. চকোলেট কিনোয়া এনার্জি বলঃ এটি তৈরি করতে প্রয়োজন—এক কাপ সিদ্ধ কিনোয়া, আধাকাপ পিনাট বাটার, ১/৪ কাপ মধু বা ম্যাপল সিরাম, ১/৪ কাপ কোকো পাউডার ও ১/৪ কাপ ড্রাই ফ্রুট্স।
প্রণালিঃ
সব উপকরণ মিশিয়ে নিন। এরপর গোল গোল করে চকোলেটের মতো গড়ে নিয়ে বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন। জমে গেলে ওপরে ড্রাই ফ্রুট্স ছড়িয়ে দিন। কিনোয়ার চকোলেট আপনার শিশুসন্তান চেটেপুটেই খাবে।