Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২৫ , ১:১৭ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে মা ও ছেলের রেইনট্রি গাছ থেকে ঝুলন্ত ম*রদেহ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছ থেকে গলায় ফাঁ*স দেওয়া অবস্থায় মা ও ছেলের ঝুলন্ত ম*রদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।আজ (রবিবার ৬ এপ্রিল ) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নি*হতরা হলেন,আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫৫)।

তারা ওই এলাকার মুদি দোকানী হানিফ মাঝির স্ত্রী ও ছেলে। হানিফ মাঝি বলেন,একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। একারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে একারণে আমার স্ত্রী ও আমার ছেলে আ*ত্মহত্যা করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, লা*শটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃ*ত্যু মামলা হয়েছে।

প্রিন্ট করুন