আজকালের কন্ঠ ডেস্কঃ সিরিজ শেষে পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে পুরো পাকিস্তান দল যখন ড্রেসিংরুমে ফিরছিল। সেসময়েই মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করে। তখন মেজাজ হারিয়ে তেড়ে যান খুশদিল। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
এই অবস্থায় পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে কেন তেড়ে গিয়েছিলেন খুশদিল। যেখানে আফগান নাগরিকদের পাকিস্তান বিরোধী স্লোগানের বিষয়টিও উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকরা পশতু ভাষায় আরও কিছু আপত্তিজনক কথা বললে পরিস্থিতি জটিল হয়ে যায়।’
দর্শকের দিকে খুশদিলের এমন তেড়ে যাওয়ায় ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এখনও আইসিসি কিংবা পিসিবি শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি। তবে ধারণা করা হচ্ছে, শাস্তি পেতে যাচ্ছেন এই অলরাউন্ডার।