কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় দেবর সোহাগ হাওলাদার (২৭)’র বিরুদ্ধে দুই সন্তানের জননীকে একাধিকবার ধ*র্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সর্বশেষ গতকাল দুপুর বারোটায় উপজেলার মধ্য টিয়াখালী গ্রামের বাড়িতে সোহাগ তাকে একা পেয়ে জোরপূর্বক ধ*র্ষণ এবং রাতে ধ*র্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করে।
আহত অবস্থায় ওই নারী জানায়, আত্মীয়তার সুবাদে সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া আসা করতো। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সোহাগ জোরপূর্বক ধ*র্ষণ করে এবং গোপনে তা মোবাইলে ধারণ করে।
পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধ*র্ষণ করে। গতকাল দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারো ধ*র্ষণ করে। সন্ধ্যায় জেলে কাজ করার সুবাদে ওই নারীর স্বামী নদীতে মাছ শিকারে যায়। রাত সাড়ে এগারোটার দিকে ফের ধ*র্ষণ করতে গেলে ওই নারী তাকে বাঁধা দেয় এবং কৌশলে ফোন করে তার স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করে। কিছুক্ষণ পরে তার স্বামী বাড়িতে আসলে সাথে সাথে পালিয়ে যায়।
ভুক্তিভোগী নারীর স্বামী বলেন, আমি রাতে নদীতে মাছ ধরতে ছিলাম। হঠাৎ আমার স্ত্রী আমাকে ফোন দিলে আমি সাথে সাথে বাড়িতে চলে আসি।সোহাগ আমাকে দেখে তখন পালিয়ে যায়। মামলা যাতে না করি এজন্য আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত),মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।