Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৪, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ

নেছারাবাদের ঐতিহ্যবাহী স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

লেখকঃ আজকালের কণ্ঠ

রিয়ন ইসলাম সোহাগ :  প্রতিষ্ঠান স্বরূকাঠী কলেজিয়েট একাডেমীর ৫০ বছর পুর্তি উৎসব উপলক্ষে চলছে শিক্ষক-শিক্ষার্থীদের পূর্নমিলনী অনুষ্ঠান।

স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ১লা জানুয়ারি তে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে যেন বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয়েছে সেখানে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি পরিনত হয় প্রাক্তন- বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায়।

তিন সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়ে বিদ্যালয় চত্বর হয়ে ওঠে মুখরিত। বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের শৈশবের কথা, স্মৃতি চারণ, আর গালগল্প। দিনভর এ কর্মসুচিতে ছিল বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, স্মৃতি চারণ, সংবর্ধনা, স্মারক সম্মাননা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাঁকে ফাকে চলছে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি ও ফটোসেশন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এরপর শুরু হবে আবেগঘন স্মৃতিচারণ। ক্লাসরুমের বেঞ্চ, করিডোরের হাসি-ঠাট্টা, শিক্ষকদের শাসনের ভেতর লুকানো ভালোবাসা—সবকিছু যেন নতুন করে বেঁচে উঠবে।

প্রাক্তন শিক্ষার্থীরা শোনাবেন তাদের জীবনের পথচলার গল্প, কিভাবে এই বিদ্যাপীঠের ছোঁয়ায় তাদের জীবন নতুন মোড় নিয়েছিল। শিক্ষকরাও ফিরে পাবেন পুরনো দিনের সেই চঞ্চল মুখগুলো, যারা আজ প্রতিষ্ঠিত, সমাজের নানা ক্ষেত্রে আলোকিত এক নাম।

রাতে ব্যান্ড লালন ও স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসুচির শেষ হবে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুুল্লাহ আল বেরুনী সৈকতের সভাপতিত্বে পূর্নমিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) অধ্যাপক ডা. মো. মাইনুল আহসান, উদযাপন কমিটির চিপ-কো-অর্ডিন্টের বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু লাল কর্মকার ও প্রধান শিক্ষক মো. মোর্শেদুল হক।

 

প্রিন্ট করুন