আজকালের কন্ঠ ডেস্ক : মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্প নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা, জানিয়ে গেছেন পৃথিবী ধ্বংসের বছর । সরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার। ধসে পড়া বহু স্থাপনার ধ্বংসাবশেষ দেখেই মার্কিন সংস্থা বলেছিলেন, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। জান্তা সরকারের দেয়া সর্বশেষ তথ্যমতে, ভূমিকম্পে এ পর্যন্ত তিন হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার তিনজনে পৌঁছেছে। এখন পর্যন্ত আহত হয়েছে ৪ হাজার ৫১৫ জন এবং সাড়ে তিনশ মানুষ এখনও নিখোঁজ রয়েছে।ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
জাপানে মিয়ানমারের দূতাবাস পক্ষ থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে বলা হয়েছে, উদ্ধারকারীরা অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আবহাওয়া অফিস বৃষ্টির সতর্কতা দেয়ায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারের একজন উদ্ধারকর্মী রয়টার্সকে বলেছেন, ‘বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এখনও অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। মান্দালেতে, যদি বৃষ্টি শুরু হয় তাহলে যারা চাপা পড়ে আছে, তারা বেঁচে থাকলেও ডুবে মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’
মিয়ানমারে সহায়তার জন্য ৫৩টি বিমান দেশটিতে পৌঁছেছে। ভারত, চীন ও রাশিয়াসহ ১৫টি দেশ থেকে প্রায় দুই হাজার উদ্ধারকর্মী সেখানে কাজ করছেন। এদিকে মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার।