আজকালের কন্ঠ ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন এবং ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, ১৯৭১ সালে জাতি যখন এক প্রান্তিকাল অতিক্রম করছিল সেই সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? তখন আমাদের নেতা বীর সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে স্বাধীন হয়েছে আমাদের দেশ। আর এই স্বাধীনতার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।
খালেদা জিয়া কারাগারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও অন্যায়ের সঙ্গে আপস করেননি উল্লেখ করে ফরিদা ইয়াসমি বলেন, স্বাধীনতার পর দেশে বারবার যখন গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই আপসহীন নেত্রী ও বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের পক্ষে আপসহীনভাবে কাজ করে গেছেন। এ জন্য তাকে কারাগারে যেতে হয়েছে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ বলে দাবি করে ঢাকা মহানগর মহিলা দলের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও দলকে সু সংগঠিত করে রেখেছেন।